64457

রমজান মাসে আফগানিস্তান-পাকিস্তানের উত্তেজনায় উদ্বেগ মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানিয়েছেন এই দুই ইসলামিক দেশের মধ্যে চলমান উত্তেজনা বা “সরাসরি যুদ্ধ” কারো স্বার্থের পক্ষেই ভালো নয়।

প্রসঙ্গত, আফগানিস্তানের বিরুদ্ধে “সরাসরি যুদ্ধ” ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

ads

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বার্তায় আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেছেন, “উভয় পক্ষের প্রাণহানি গভীর শোকের কারণ। রমজান মাসে এই যে সহিংসতা ঘটছে, তা পরিস্থিতিকে আরও বেদনাদায়ক করে তুলেছে”।

তিনি লিখেছেন, মালয়েশিয়া চায় পাকিস্তান এবং আফগানিস্তান দুই দেশই “সর্বোচ্চ স্তরের আত্মনিয়ন্ত্রণ দেখাক এবং অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করুক”।

ads

তিনি বলেন যে পাকিস্তানের “নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বৈধ এবং অবশ্যই তার সমাধান করতে হবে। আফগানিস্তানের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতাকেও সম্মান করতে হবে। এই দুই নীতি একে অপরের বিরোধী নয়। এগুলো কেবল আলোচনার টেবিলেই একমাত্র এর সমাধান করা যেতে পারে”।

“এই সংঘাতে সমস্ত বেসামরিক নাগরিকের নিরাপত্তার জন্য আমরা প্রার্থনা করছি এবং আশা করছি যে উভয় পক্ষই শান্তি বেছে নেবে এবং নিজেদের সাধারণ জ্ঞান ও প্রজ্ঞা ব্যবহার করবে”।

ad

পাঠকের মতামত