64481

ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: কুমিল্লার ঝাউতলা এলাকায় ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝাউতলা এলাকার ইকবাল হক টাওয়ারে এ আয়োজন করা হয়।

ads

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. ফয়েজ উল্লাহ জালু, মো. মশিউর রহমান চৌধুরী লাভলু, ডা. এম.এম. হাসান, মো. শাহ আলম এবং বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূইয়া। এছাড়া সংগঠনের সভাপতি ডা. মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটা. আবদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রফেসর দীন মোহাম্মদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ads
ad

পাঠকের মতামত