64432

সামরিক কুচকাওয়াজে মেয়েকে সঙ্গে আনলেন কিম জং-উন

আন্তর্জাতিক ডেস্ক: পরিবারের সদস্যদের ব্যাপারে কঠোর গোপনীয়তার নীতি অনুসরণ করতেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। কিন্তু সম্প্রতি তার কিশোরী মেয়ে জু আয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখা যাচ্ছে। এরপর থেকে গুঞ্জন চলছে, এ মেয়েই একদিন বাবার উত্তরসূরি হবে। তাই রাষ্ট্রীয় আচারে মেয়ে অভ্যস্ত করতে সব আয়োজন করছেন বাবা কিম।

এবার গুঞ্জনে বড় ধাক্কা দিলেন কিম জং-উন। বুধবার রাতে পিয়ংইয়ংয়ে এক সামরিক কুচকাওয়াজে মেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বৃহস্পতিবার এ দৃশ্য দেখানো হয়েছে। এ সময় মেয়ে ও বাবা একই ধরনের কালো জ্যাকেট পরা ছিলেন।

ads

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) এ মাসের শুরুতে আইনপ্রণেতাদের জানিয়েছিল, কিশোরী জু আয়ে নীতিনির্ধারণী বিষয়ে মতামত দিচ্ছেন। এমন লক্ষণ স্পষ্ট। এর মাধ্যমে প্রতিফলিত হচ্ছে, সে অভ্যন্তরীণভাবে উত্তরসূরি হওয়ার পর্যায়ে রয়েছে।

জু আয়ে নামের কিশোরী মেয়েটি শাসক দল ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের সমাপ্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেয়। এটি দেশটির রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় আয়োজন। সেখানে কোনো নীতি পরিবর্তনের ইঙ্গিত আছে কি না, বিশ্লেষকেরা তার ওপর গভীরভাবে দৃষ্টি রাখছেন।

ads

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, জু আয়ে তার বাবার পাশে এবং জ্যেষ্ঠ সামরিক নেতাদের সঙ্গে দাঁড়িয়ে কুচকাওয়াজে তালি দিচ্ছে। বাবা ও মেয়ে উভয়কেই কালো রঙের লেদার ট্রেঞ্চ কোট পরা অবস্থায় দেখা গেছে।

অন্য এক ছবিতে জু আয়েকে কিম ও সামরিক নেতাদের পাশে থেকে যুদ্ধবিমানের মহড়া দেখতে দেখা যায়।

এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জেনারেল হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন। এতে দলটিতে তার ১৫ বছর ধরে চলা নেতৃত্ব আরও দীর্ঘায়িত হচ্ছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএর বরাতে বিবিসি জানিয়েছে, গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) দলীয় কংগ্রেসের চতুর্থ দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদেরও নির্বাচন করা হয়েছে। এতে দলের কিছু নিয়মে পরিবর্তন আনা হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

উত্তর কোরিয়ায় প্রতি পাঁচ বছর পর ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হয়ে থাকে।

২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর থেকে কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে দেশটির পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করে এবং সব রাষ্ট্রীয় বিষয়ে কিম জং উনের ক্ষমতাকে একক ও অখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করে। ওই সময় কিম জং উনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান ঘোষণা করা হয়।

ad

পাঠকের মতামত