64388

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রবাস ডেস্ক: ইতালির মিলান শহরে সড়ক দুর্ঘটনায় মো. বেল্লাল বেপারী (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত বেল্লাল মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার পূর্ব খান্দুলী গ্রামের ইউনুস বেপারীর ছেলে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নিহতের পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ৯ মাস আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন বেল্লাল বেপারী। গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে মিলান শহরের একটি সড়কে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়।

ads

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করালে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

ads
ad

পাঠকের মতামত