64369

‘অভিপ্রায়’ এর উদ্যোগে ইফতার, আলোচনা ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: ‘অভিপ্রায়’ এর উদ্যোগে মানবতায় স্বেচ্ছাশ্রম স্লোগানকে সামনে রেখে (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কান্দিরপাড়স্থ চায়না গার্ডেনে ইফতার মাহফিল, আলোচনা সভা ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিমল কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাফর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিশনের সচিব সৈয়দ আজাদ সুবহানী।

ads

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিজ্ঞ বিচারক মো. হাসানুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ছড়াকার সাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শরীফ আহমেদ পালোয়ান।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু, জেলা জিপি অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান এবং জেলা আইনজীবী সমিতির প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট সামছুন নাহার বেগম।

ads

সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিপ্রায় উপদেষ্টা মো: আবদুল কাদির, অ্যাডভোকেট এ কে এম ফারুক হোসেন, অ্যাডভোকেট শাহ্ মো: আবদুল কাইয়ুম চিশতী, অ্যাডভোকেট মো: গোলাম মোস্তফা, অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার লাকী, অ্যাডভোকেট আবির হাসান সোহেল। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কবি শিপন হোসেন মানব।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নজরুলীয়া ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া ইসলামাবাদ আলিম মাদ্রাসার প্রভাষক পীরজাদা মুফতি শামস তিবরীজ সাদকপুরী।
মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনা করা হয়। পরে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ad

পাঠকের মতামত