মানবতার ফেরিওয়ালা বন্ধু ফোরাম এর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ৯নং দ: ভারেল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ড ( ছিকুটিয়া, ইসলামপুর, মজলিশপুর, গোবিন্দপুর) গ্রাম নিয়ে গঠিত “মানবতার ফেরিওয়ালা বন্ধু ফোরাম” এর আয়োজনে এলাকার এতিম, বিধবা,অসহায়, অস্বচ্ছল ১৩৫ টি পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এই মানবিক কার্যক্রম সম্পন্ন করা হয়।
প্রতি বছরের ন্যায় পবিত্র রমজান মাসে এলাকার যুবকদের নিয়ে গঠিত এই মানবিক গ্রুপের মাধ্যমে এলাকার প্রায় ১৩৫ টি অসচ্ছল পরিবারের মাঝে ( ছোলা বুট -২ কেজি, খেসারি ডাল -১ কেজি, তেল -১ লিটার,খেজুর -১ কেজি, চিনি -১ কেজি,সেমাই -২ প্যাকেট, মুড়ি -১ কেজি,পেঁয়াজ -২ কেজি) হিসেবে এই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
দেশ ও বিদেশে অবস্থানরত এই এলাকার ভাইদের আর্থিক, মানুষিক ও শারীরিক সহযোগিতায় এই মানবিক কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খল ভাবে বিতরণ কার্যক্রম সর্ম্পূণ করা হয়। বিশেষ করে প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতা প্রতিবছর এই মানবিক কাজগুলো করা হয়।এলাকার যুবকরা সম্মিলিত ভাবে বিনা স্বার্থে কাজ করে প্যাকেজিং ও বিতরণ কার্যক্রম সুন্দর ভাবে শেষ করে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, প্রতিষ্ঠাতা সদস্যরাসহ, এলাকার যুবক ও স্কুলের ছাত্ররা।
সংঘটনটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব আবুল হোসেনের সভাপতিত্বে বিতরন কার্যক্রম শুরু হয়।সভাপতির বক্তব্যে তিনি এই মহৎ কাজের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান ও দুআ কামনা করেন।প্রতি বছর এই মানবিক কার্যক্রম চালিয়ে যাবার সবার প্রতি আহবান জানান।
সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আক্তার হোসেন ,কাজী সাইফুল ও ডাঃ রফিক বলেন, ২০২১ সালে এলাকার এতিম,অসহায় ও অসচ্ছল মানুষদের কল্যাণে এই সংগঠন কার্যক্রম শুরু করে, তারপর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর অন্যান্য উদ্যোগের পাশাপশি পবিত্র রমজান মাসেও ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করতে পারাটা অনেক আনন্দের ও সৌভাগ্যের বিষয় মনে করে ও সবাই মিলে আনন্দের সাথে করে থাকে ।এই কার্যক্রমের সাথে জড়িত সকলের প্রতি তারা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন ইঞ্জি: আজিম উদ্দিন,ইঞ্জি: মহিবুল্লাহ,মিজান,ময়নাল, হাসান, ফারুক, রাসেল, মাসুদ, সাগর, জাকির, আরিফ, নাজমুল, আক্তার, ডা; রবিউল্লাহ , কাউসার হামিদ, সাইফুল তাওহীদ, মোবারক সহ আরো অনেকে।
পরিশেষে সকলের সুস্থতা ও নেক হায়াত কামনা করে মহৎ এই কাজের সমাপ্তি ঘোষনা করা হয়।









