64229

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

নিউজ ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এটি কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম শ্রদ্ধা নিবেদন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ২২ মিনিটে ডা. শফিকুর রহমান শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তার সঙ্গে ছিলেন বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ নেতারা।

ads

এর আগে রাত ১২টা ১২ মিনিটে বাংলাদেশর একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং রাত ১২টা ২১ মিনিটের দিকে শহীদ মিনার ত্যাগ করেন।

এরও আগে, রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ads
ad

পাঠকের মতামত