64181

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

ইসলাম ডেস্ক: সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেখা গেছে। সে অনুযায়ী, দেশটিতে আজ থেকে পবিত্র রমজানের প্রথম দিন শুরু হয়েছে। মুসলিম উম্মাহ ও সৌদি আরবের নেতৃত্বকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল ফাওজান।

শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি রমজান মাসে বেশি বেশি নামাজ আদায়, যাকাত প্রদান, দান-সদকা, মানুষের উপকার, পবিত্র কোরআন তিলাওয়াত, মাসনূন দোয়া ও আল্লাহর জিকিরে মনোনিবেশ করার আহ্বান জানান।

ads

এক বিবৃতিতে তিনি দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানকে রমজানের শুভেচ্ছা জানান। এ সময় তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, এই রমজান যেন কল্যাণ, বরকত, সম্মান ও শক্তির মাস হিসেবে আবিভূর্ত হয় এবং মুসলিম উম্মাহ যেন নিরাপত্তা, ঈমান, স্থিতিশীলতা ও সমৃদ্ধির মধ্য দিয়ে এ মাসে প্রবেশ করেন।

গ্র্যান্ড মুফতি বলেন, রোজা পালন ও তারাবিসহ রাতের ইবাদতে মুসলমানরা যেন সফলতা লাভ করেন এবং তাদের সব নেক আমল আল্লাহ তায়ালা কবুল করেন। আল্লাহর কাছে তিনি তাই কামনা করেন।

ads

তিনি আরও আহ্বান জানান, পবিত্র এ মাসে মুসলমানরা যেন নামাজ, যাকাত, দান-সদকা, মানুষের উপকার, কোরআন তিলাওয়াত, মাসনূন দোয়া ও আল্লাহর জিকিরে বেশি মনোনিবেশ করেন।

পাশাপাশি গুনাহ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, রমজান তাকওয়া ও নেকির মাস। এ মাসে আল্লাহভীতিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জাগ্রত রাখতে হবে।

সূত্র : সৌদি গেজেট

ad

পাঠকের মতামত