64178

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের অভিনন্দন

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকারের নতুন নেতাদের অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আজ বুধবার এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

সৌদি সংবাদ সংস্থার বরাতে আরব নিউজ জানায়, বার্তায় যুবরাজ বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

ads

আরব নিউজের খবরে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তারেক রহমানের দল ভূমিধস জয় পায়। গতকাল মঙ্গলবার তিনি জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

৬০ বছর বয়সী তারেক রহমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে।

ads
ad

পাঠকের মতামত