64169

ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক: ফজরের নামাজের পরই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কারে নেমেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর এলাকায় এই কর্মসূচি পালন করেন তিনি।

ads

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, ফজরের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কারে নেমেছেন জামায়াত আমির। এ সময় তিনি ঝাড়ু দিয়ে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন। সঙ্গে থাকা নেতাকর্মীরা পলিথিনে আবর্জনা তুলে নেন। এভাবে প্রায় ১৫ থেকে ২০ মিনিট পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যয় করেন তিনি।

ভিডিওতে জামায়াত আমিরের সঙ্গে ঝাড়ু হাতে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকেও দেখা গেছে।

ads

এ সময় জামায়াত আমির বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। এই কাজ আমি শুরু করলাম। আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে এসে রাস্তা ঝাড়ু দিব, আর ঢাকার বাইরে যেখানে যাব, সেখানেই সহকর্মীদের নিয়ে একই কাজ করবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, বিএনপির সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাইকে অপমানের শামিল। কারণ জুলাই না এলে তারেক রহমান যেমন প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধীদলীয় নেতা হতে পারতাম না।

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনের আগে জামায়াতের আমির বলেছিলেন, ক্ষমতায় গেলে পরের দিন ফজরের নামাজের পরই কাজ শুরু করবেন। তিনি ক্ষমতায় যেতে পারেননি। তবে ৭৭ আসন নিয়ে বিরোধীদলের নেতা হয়েছেন। আর শপথের পর দিনই তিনি কাজে নেমে পড়েছেন।

ad

পাঠকের মতামত