64112

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নাহিদ ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে সার্কিট রোড হাউজ রোডে অবস্থিত নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তারেক রহমান।

ads

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে নাহিদ ইসলামের বাসায় উপস্থিত ছিলেন এনসিপির নেতা আখতার হোসেন ও সার্জিস আলম।

ads

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও তিনটি আসন যুক্ত হওয়ায় বর্তমানে বিএনপি জোটের মোট আসন দাঁড়িয়েছে ২১২টি। দীর্ঘ দেড় দশক পর এমন ভূমিধস বিজয়ে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

ad

পাঠকের মতামত