64066

মক্কা-মদিনায় আজ জুমার নামাজ পড়াবেন শায়খ ড. মাহের ও আল-কাসিম

নিউজ ডেস্ক: আজ সৌদি আরবে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খৃষ্টাব্দ মোতাবেক ২৫ শাবান ১৪৪৭ হিজরি। ১৪৪৭ হিজরির শাবান মাসের চতুর্থ জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদে হারাম
আজ মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন প্রসিদ্ধ কারি শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি। ড. মাহের আল মুয়াইকিলি ১৯৬৯ সালের সাত জানুয়ারি সৌদি আরবের মদিনা মুনাওওরায় জন্মগ্রহণ করেন।

ads

১৪২৫ হিজরিতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদ থেকে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এখানে তার বিষয় ছিল, ‘ফিকহুল ইমাম আহমাদ ইবনে হাম্বল’ তথা ইমাম আহমাদ ইবনে হাম্বলের ইলমে ফিকহ’। একই প্রতিষ্ঠান থেকে ১৪৩২ হিজরিতে ইমাম সিরাজি রহ. রচিত শাফেয়ী মাজহাবের কিতাব ‘তুহফাতুন নাবিহ শারহুত তানবিহ’র ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

তিনি কুরআনের একজন হাফেজ। ১৪২৮ হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবি ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। ওই বছরই মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন।

ads

মসজিদে নববি
আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ কারি আব্দুল ‍মুহসিন ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল-কাসিম।

তার জন্ম সৌদি আরবের মক্কায় ১৯৬৭ সালে। মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মদিনার শরিয়া আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শায়খ আল-কাসিম ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন, তারপর একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে তুলনামূলক ফিকহে মাস্টার্স করেন এবং ১৯৯২ সালে ইসলামি ফিকহে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শায়খ আল-কাসিম তার সুললিত কোরআন তেলওয়াতের জন্য অত্যন্ত জনপ্রিয়। সৌদি আরবের আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় তিনি অন্যতম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ad

পাঠকের মতামত