64050

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

নিউজ ডেস্ক: চাঁদপুর-৫ আসনে (শাহরাস্তি ও হাজীগঞ্জ) লক্ষাধিক ভোটে এগিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত এলডিপির ডা. নিয়ামুল বশির থেকে ১ লাখ ১০ হাজার ৬১ ভোটে এগিয়ে জিতেছেন ধানের শীষের প্রার্থী।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট ১৫৮ কেন্দ্রে মমিনুল হক ১ লাখ ৮১ হাজার ৯১১ ভোট পেয়েছেন। এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭১ হাজার ৮৫০ ভোট।

ads

চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবু নসর মো. মুকবুল হোসেন থেকে ৬৬ হাজার ৮৫ ভোটে এগিয়ে জিতেছেন ধানের শীষের প্রার্থী।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট ১১০ কেন্দ্রে মিলন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট পেয়েছেন। জামায়াত প্রার্থী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

ads
ad

পাঠকের মতামত