63995

পরিবারের সবাইকে নিয়ে ভোট দিলেন তারেক রহমান

নিউজ ডেস্ক: গণতন্ত্র ফেরার দিনে দেশজুড়ে মহাসমারোহে চলছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকালে সাড়ে সাতটা থেকে এক সাথে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংদস নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে নয়টার দিকে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এবারের নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৩ আসন থেকে প্রার্থী হয়েছেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

ads

এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেন।

তারেক রহমান এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দল সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।

ads

তারেক রহমানের ভোটদান উপলক্ষ্যে এই কেন্দ্রটি ছিল দলের নেতাকর্মীদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। শুধু নেতাকর্মী নয়, আন্তর্জাতিক গণমাধ্যম ও বিদেশি পর্যবেক্ষকদের বিশেষ নজর ছিল এখানে।

তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিগত ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিদায়ী বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ওই বছরের ২৭ নভেম্বর তিনি ভোটার হন।

ad

পাঠকের মতামত