63992

বিশ্বের কাছে শক্তিশালী বার্তা দেবে বাংলাদেশের নির্বাচন

নিউজ ডেস্ক: বাংলাদেশের নির্বাচন বিশ্বে গণতন্ত্রের পক্ষে শক্ত বার্তা দেবে বলে মন্তব্য করেছেন কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ারম্যান নানাআকুফো-আড্ডো। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে।’

তিনি আশা প্রকাশ করেন, দিনের বাকি সময়ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে। এর আগে তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে দৃঢ়প্রতিজ্ঞ-এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

ads

চেয়ারম্যানসহ এশিয়া, আফ্রিকা, ক্যারিবীয়, ইউরোপ ও প্যাসিফিক অঞ্চলের ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গঠিত কমনওয়েলথ পর্যবেক্ষক দল ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। তারা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। দলটি প্রাক-নির্বাচনী পরিবেশ, ভোটের দিন ও পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ১৪ ফেব্রুয়ারি তারা প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে।

বিবৃতিতে আড্ডো বলেন, বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ তরুণ। গণতন্ত্রের ভবিষ্যতের জন্য তাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণদের জন্যও অনুপ্রেরণা হবে।

ads

তিনি জানান, রাজনৈতিক বিতর্ক, শাসনব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে জনআলোচনার পরিপ্রেক্ষিতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। কমনওয়েলথ সনদে গণতন্ত্রকে অন্যতম মৌলিক মূল্যবোধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশে অবস্থানকালে পর্যবেক্ষক দলটি গণমাধ্যম, সুশীল সমাজ, নারী ও যুব সংগঠন, রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করেছে।

ad

পাঠকের মতামত