64013

কুমিল্লা-৮ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী সুমন

নিউজ ডেস্ক: কুমিল্লা আসন-৮ (বরুড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাকারিয়া তাহের সুমন। এই আসনের মোট ভোটকেন্দ্র ১০৫টি। সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে।

ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে জাকারিয়া তাহের সুমন পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল আলম হেলাল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৪১ হাজার ২০৯ ভোট।

ads

কুমিল্লা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৯৮ জন এবং নারী ১ লাখ ৮৪ হাজার ৭৩২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। মোট ভোট কাস্ট হয়েছে ৫৫ দশমিক ৮৫ শতাংশ।

 

ads
ad

পাঠকের মতামত