প্রচারণা শেষে জিয়া ও খালেদার কবর জিয়ারতে তারেক
নিউজ ডেস্ক: নির্বাচনি প্রচারণা শেষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান।
সোমবার রাত ১১টার দিকে বিএনপি চেয়ারম্যান দলের নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করতে যান।
ads
এর আগে রাত সাড়ে ৯টায় রাজধানীর লালবাগ বালুর মাঠে শেষ জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। এর মধ্য দিয়ে এদিন ঢাকার আট আসনে নির্বাচনি প্রচারণা শেষ করেন তিনি।
গত দুই দিনে বিএনপি চেয়ারম্যান ঢাকা মহানগরীর ১৪টি আসনের পথসভায় বক্তব্য রাখেন।
ads
সিলেটের আলীয়া মাদ্রাসার মাঠে সমাবেশের মাধ্যমে গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি।
সব মিলিয়ে ঢাকাসহ সারাদেশে ৯ দিনে ৪১টি জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান।










