আমরা সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে দেশ গড়তে চাই: জামায়াত আমির
নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার দিকে এগোতে চাই। শুক্রবার (৬ জানুয়ারি) ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন—বিবেক, যা মানুষকে ভালো-মন্দ চিনতে সাহায্য করে। যুগে যুগে আল্লাহ নবী ও কিতাব পাঠিয়ে এই শিক্ষার পথ দেখিয়েছেন।
ads
তিনি আরও বলেন, আল্লাহ কারও ওপর অন্যায় করেন না, তাই জুলুমের কোনো প্রশ্নই উঠতে পারে না।
ads











