বসন্ত উৎসব উদযাপনে চীন-মার্কিন যুব অনুষ্ঠান
আন্তর্জাতিক ডেস্ক: গতকাল (শনিবার) যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস ‘চীন-মার্কিন যুব বসন্ত উৎসব উদযাপন’ অনুষ্ঠানের আয়োজন করে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং বসন্ত উৎসব উদযাপনের জন্য ২০টিরও বেশি মার্কিন অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসির কিশোর-কিশোরী ও চীনা শিক্ষার্থীসহ ৫০০ জনেরও বেশি অতিথির সঙ্গে এতে যোগ দেন।
সিয়ে ফেং বলেন, নিজ নিজ রাষ্ট্রপ্রধানের নির্দেশনায় চীন এবং যুক্তরাষ্ট্রের তরুণরা একসাথে এগিয়ে চলেছেন। তারা একে অপরের কাছ থেকে শিখছেন, একে অপরকে বুঝছেন এবং সহযাত্রী হওয়ার চেষ্টা করছেন; তারা একে অপরের সাথে সংযোগ স্থাপনকারী বন্ধুত্বের দূত হওয়ার চেষ্টা করছেন।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুব বিনিময়ের জন্য সিয়ে ফেং তিনটি প্রত্যাশা ব্যক্ত করেছেন: প্রথমত, দায়িত্ববোধের সাথে বাধা দূর করা এবং নিরবচ্ছিন্ন বিনিময় নিশ্চিত করা। এর মধ্যে রয়েছে দুই রাষ্ট্রপ্রধানের ঐকমত্যকে বাস্তবে রূপ দেওয়া, আরও সেতু নির্মাণ করা এবং বাধা কমানো, যাতে উভয় দেশের তরুণদের মধ্যে বিনিময় সহজতর হয়। দ্বিতীয়ত, বিনিময়কে সমৃদ্ধ হতে দেওয়া। এর মধ্যে রয়েছে সাহসের সাথে কথা বলা, সক্রিয় পদক্ষেপ নেওয়া এবং চীন-মার্কিন শিক্ষা বিনিময় প্রচার ও তাতে অংশগ্রহণ করা। তৃতীয়ত, স্থায়ী বন্ধুত্ব নিশ্চিত করা। তিনি আরও বেশি আমেরিকান তরুণকে চীন সফরে স্বাগত জানান।










