63630

আঞ্চলিক উত্তেজনা কমাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানে

আন্তর্জাতিক ডেস্ক: আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্য নিয়ে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি শনিবার ইরানে আলোচনা করেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দোহা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ads

বিবৃতিতে বলা হয়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানির সঙ্গে বৈঠকে শেখ মোহাম্মদ অঞ্চলটিতে উত্তেজনা কমানোর উদ্দেশ্যে নেওয়া সব ধরনের প্রচেষ্টার প্রতি কাতারের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে একটি নৌবহর ইরানের উপকূলে অবস্থান করছে।

ads

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযানের পরিপ্রেক্ষিতে হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষাপটেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

 

ad

পাঠকের মতামত