63234

ট্রাম্পের শান্তি উদ্যোগে সৌদি সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের দাবোসে অনুষ্ঠিত ২০২৬ সালের বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রাঙ্গণে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ‘বোর্ড অব পিস’-এর প্রতিষ্ঠা চার্টারে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) স্বাক্ষরকালীন সময়ে উপস্থিত ছিলেন ওই কাউন্সিল গঠনের পক্ষে থাকা বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধি।

প্রিন্স ফয়সালের এই স্বাক্ষর সৌদি আরবের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন শান্তি উদ্যোগে সমর্থন প্রকাশ করে এবং গাজার সংঘাত শেষের লক্ষ্যে ‘বোর্ড অব পিস’-এর তাত্ত্বিক মিশনে দেশটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ads

এর মাধ্যমে সৌদি আরব গাজার পুনর্গঠন ও ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়াসে সমর্থন জানাচ্ছে, যা অঞ্চলের দেশ ও জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতার ভিত্তি গড়বে। বোর্ডটি মূলত গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের অবসান এবং যুদ্ধবিধ্বস্ত এলাকার পুনর্গঠন তদারকির উদ্দেশ্যে গঠিত। তবে প্রস্তাবিত সনদে সরাসরি ফিলিস্তিনি ভূখণ্ডের উল্লেখ নেই। বরং বোঝা যাচ্ছে, এটি জাতিসংঘের বিকল্প হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে।

এক যৌথ বিবৃতিতে সৌদি আরব, তুরস্ক, মিসরসহ সাতটি দেশ ট্রাম্প প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার কথা জানিয়েছে। এর আগে ইসরায়েলও প্রকাশ্যে এই জোটে থাকার বিষয়টি নিশ্চিত করেছিল। এছাড়া দাবোসে ২০টি দেশের প্রতিনিধি এই শান্তিপর্ষদের চার্টারে স্বাক্ষর করেছেন।

ads
ad

পাঠকের মতামত