রিকশা-ভ্যান চালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান
নিউজ ডেস্ক: রিকশা, ভ্যান ও অটোচালকদের দুঃখ-দুর্দশার কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি ভিডিও থেকে নেয়া
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে দুঃখ, দুর্দশা ও নানারকম হয়রানির কথা তুলে ধরেন চালকরা।
বিএনপির চেয়ারম্যান গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। অমানুষিক পরিশ্রমের মাধ্যমে নগরবাসীকে সেবা দেয়ায় রিকশাচালকদের ধন্যবাদও জানান তিনি।
পাশাপাশি, অনুরোধ জানান শহরের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তায় ট্রাফিক আইন মেনে চলার। এ সময় ক্ষমতায় এলে সীমিত আয়ের মানুষের জন্য বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান।
জানান- পারিবারিক স্বচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড দেয়া হবে, যার মাধ্যমে ন্যাযদামে নিত্যপণ্যসহ সরকারি সুবিধা সরাসরি পৌঁছাবে অস্বচ্ছল পরিবারের গৃহকর্ত্রীর কাছে। এছাড়া দেশ ও মানুষ নিয়ে বিএনপির নানা পরিকল্পনার কথাও জানিয়ে নির্বাচনে তাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।










