62877

এক বছরেই লাখেরও বেশি বিদেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা গ্রহণের প্রথম বছরেই অভিবাসন ও ভিসা নীতিতে চরম কড়াকড়ি আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রেকর্ড সংখ্যক এক লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। এ সংখ্যাটি ২০২৪ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি, যা ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কঠোর বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বাতিল হওয়া ভিসার একটি বড় অংশই ছিল পর্যটক এবং ব্যবসায়ী যারা তাদের ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন। তবে শুধু পর্যটক নয়, প্রায় আট হাজার শিক্ষার্থী এবং দুই হাজার ৫০০ বিশেষায়িত কর্মীও তাদের আইনি মর্যাদা হারিয়েছেন। যাদের ভিসা বাতিল হয়েছে, তাদের অনেকের বিরুদ্ধেই মার্কিন আইন অনুযায়ী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

ads

বিশেষায়িত কর্মীদের ক্ষেত্রে ভিসা বাতিলের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, মারামারি এবং চুরির মতো অপরাধ। অন্যদিকে মাদক ব্যবসা এবং শিশু নির্যাতনের মতো গুরুতর অভিযোগে অনেক শিক্ষার্থী ও বিদেশি কর্মী তাদের ভিসা হারিয়েছেন। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এমন কাউকেই যুক্তরাষ্ট্রে থাকতে দেয়া হবে না।

ads
ad

পাঠকের মতামত