স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন সামিরা আজিম দোলা
নিউজ ডেস্ক: কুমিল্লা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ার-উল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা।
আজ সোমবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলা উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় সামিরা আজিম দোলা বলেন, সাধারণ জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণের লক্ষ্যেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
সামিরা আজিম দোলা রাজনৈতিক অঙ্গীকারের পেছনে পারিবারিক প্রেক্ষাপটকে অনেকেই গুরুত্বপূর্ণ মনে করেন। তার বাবা কর্নেল এম এ আনায়োরুল আজিম ২০০১ সালে তৎকালীন কুমিল্লা-১০ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলেন মোহাম্মদ আবুল কালাম।









