চীনে মানবাধিকার উন্নয়ন প্রতিবেদন-২০২৫ প্রকাশিত
আন্তর্জাতিক ডেস্ক: চায়না সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিজ কর্তৃক সংকলিত, “চীনে মানবাধিকার উন্নয়ন প্রতিবেদন, ২০২৫” (হিউম্যান রাইটস ব্লু বুক), সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে চায়না সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিজ এমন প্রতিবেদন প্রকাশ করে আসছে। এটি তাদের ১৫তম প্রকাশনা।
এতে একটি সাধারণ প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন, কেস স্টাডি রিপোর্ট, এবং ২৮টি অন্যান্য প্রতিবেদনের পাশাপাশি, পরিশিষ্ট অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণ প্রতিবেদনে চীনের সংস্কার গভীরতর করা এবং মানবাধিকারের উচ্চমানের উন্নয়নের ওপর আলোকপাত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীন অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের পাশাপাশি, নাগরিক ও রাজনৈতিক অধিকারও সুরক্ষিত করেছে; দেশে বিভিন্ন গোষ্ঠীর অধিকার ও স্বার্থ আরও সম্পূর্ণরূপে সুরক্ষিত হয়েছে; এবং চীনের মানবাধিকার বিষয়টি সকল ক্ষেত্রে ব্যাপকভাবে ও সমন্বিতভাবে পরিচালিত হয়েছে ও হচ্ছে।










