61370

ডিসেম্বরের প্রথম সপ্তাহে মোদির আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিল্লি যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডিসেম্বরের ৪ থেকে ৫ তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করবেন পুতিন।

পুতিন এই সফরে ২৩তম ইন্দো-রুশ বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সফরে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। স্বাক্ষর করবেন একাধিক বাণিজ্য ও সরকারি চুক্তি।

ads

২০২২ সালে ইউক্রেন আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া যখন চাপে পড়ে, তখন ছাড়মূল্যে রুশ তেল কেনা অব্যাহত রাখে ভারত। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দিল্লির সম্পর্কের অবনতি হয়। এমনকি আগস্টে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ভারতের বিরুদ্ধে ‘রাশিয়ার যুদ্ধের খরচ’ জোগানোর অভিযোগ তোলেন মার্কিন প্রেসিাডেন্ট।

এমন প্রেক্ষাপটেই পুতিনের ভারত সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই সফর আঞ্চলিক এবং বৈশ্বিক ভূ-রাজনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ads
ad

পাঠকের মতামত