সকল ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন: মনিরুল হক চৌধুরী
নিউজ ডেস্ক: দেশের সংকটকালে সকল ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী, তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। ধানের শীষ জিতলে তার্ক জিয়া জয়ী, খালেদা জিয়া, আপনারা জয়ী, সকল বিএনপি কর্মী জয়ী।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ৭ নং ওয়ার্ডের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, দেশী বিদেশি নানা চক্রান্তের মাঝে তারেক রহমান দলটাকে পরিচালনা করছে। মাকে ফেলে, ভাইকে ফেলে তারেক রহমান দেশের চিন্তা করে ফ্যাসিবাদ বিরোধী আন্দলোনে দলের নেতৃত্ব দিয়েছে। তারেক রহমান দীর্ঘদিন বিনা নির্বাচনে আপনাদের যখন বিভিন্ন কমিটিতে পদ দিলো তখন তারেক রহমান ভালো, এখন আমাকে যখন মনোনয়ন দিলো তখন তারেক রহমান আর ভালো না।
তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমার সাথে জেলা মহানগরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিন, আপনারা (মনোনয়ন বঞ্চিতরা) বেশী লাফাইয়েন না। তারেক রহমানের দৃঢ়চেতা নেতৃত্বে এই দেশ কখনো পথ হারাবে না।
মনিরুল হক চৌধুরী বলেন, আমি আমি মুক্তিযোদ্ধা করেছি, শেখ মুজিবের শাসন দেখেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল দেখেছি, এরশাদের শাসনামল দেখেছি, গত ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনার শোষণ দেখেছি। গত ১৫ বছর আমি ও আমার পরিবার রাজপথে লড়াই সংগ্রাম করেছি, মামলা খেয়েছি জেল খেটেছি। জুলাই এর গণঅভ্যুত্থানে আমারর মাসুম মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজপথে লড়াই করেছে আপনারা অনেকেই দেখেছেন। আমি কুমিল্লার মানুষের জন্য সারা জীবন কাজ করেছি। এবার শেষবারের মতো আমাকে একটি সুযোগ দিন। আমি জীবনের শেষ সময়টা কুমিল্লার মানুষের জন্য কাজ করে যেতে চাই।
ধানের শীষের নির্বাচনী সমাবেশে বিকাল থেকেই সকল পাড়া মহল্লার নেতাকর্মীরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যুক্ত হন।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক মোস্তফা জামানসহ সকল নেতাকর্মীরা।










