61141

মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে ব্যাকুল হয়ে আছে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক: দেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি আরও বলেছেন, ‘তাদের মধ্যে মানসিক ব্যাপক পরিবর্তন আসছে।’

রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতে নলছিটি চায়না মাঠে উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ads

রেজাউল করিম বলেন, এ দেশে চাঁদাবাজ-দখলবাজদের কোনো স্থান হবে না। এখন সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার, ভালো মানুষকে ভোট দেওয়ার।

তিনি আরও বলেন, বিগত দিনের সরকারগুলো দেশের মেহনতি কৃষক, দিনমজুর, শ্রমিকদের অর্জিত টাকা বিদেশে পাচার করেছে। এ দেশকে একাধিক বার দুর্নীতিতে প্রথম বানিয়েছে। তাদেরকে আর কেউ চায় না।

ads

সভায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সেকান্দর আলি সিদ্দিকির সভাপতিত্বে ঝালকাঠি -২ (সদর-নলছিটি) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজি উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত