61153

কুমিল্লায় রেললাইনে তরুণের লাশ, পুলিশের ধারণা ‘হত্যা’

নিউজ ডেস্ক: কুমিল্লা লাকসামে এক তরুণের লাশ রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে; যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার সকালে লাকসাম পৌর শহরের গন্ডামারা জবাই খানা এলাকার ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে ওই তরুণের লাশ উদ্ধারের খবর জানান লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার। নিহত মইন উদ্দিন অন্তরের বাড়ি লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।

ads

নিহতের মুখে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি জসিম উদ্দিন বলেন, তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ওই তরুণকে হত্যার পর হত্যাকারীরা লাশ রেললাইনের ওপর ফেলে গেছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।

ads
ad

পাঠকের মতামত