59095

কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদে সংবর্ধনা

নিউজ ডেস্ক: কুমিল্লা জিলা স্কুল থেকে ২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম। সভাপতিত্ব করেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ। ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুল বরাবরের মতো ২০২৫ শিক্ষাবর্ষেও কুমিল্লা শিক্ষাবোর্ডে শীর্ষস্থান অর্জন করে।

ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এবারের সর্বোচ্চ সংখ্যক জিপিএ ৫ প্রাপ্তি এবং শতভাগ পাসের কৃতিত্ব অর্জন। এবছর ৩৬৫ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা ৩৪৪ জন শিক্ষার্থীকে স্বল্প সময়ের মধ্যে সাড়ম্বরে সংবর্ধনা প্রদানে বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। মান্যবর প্রধান অতিথিসহ সম্মানিত অথিথিবৃন্দ এবং শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উৎসাহ, উদ্দীপনা ও পরামর্শমূলক বক্তব্যের মাধ্যমে এই গৌরবোজ্জ্বল ফলাফলের পাশাপাশি নীতি, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানবিক মানুষ হয়ে জীবন গড়ার নির্দেশনা দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

ads
ad

পাঠকের মতামত