58802

কুমিল্লা ক্যাডেট কলেজের শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে

নিউজ ডেস্ক: কুমিল্লা ক্যাডেট কলেজের ৪২তম ইনটেকের ৪৯ জন ক্যাডেট এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তারা সবাই জিপিএ-৫ অর্জন করেছে। প্রতিষ্ঠার পর থেকেই কুমিল্লা ক্যাডেট কলেজের ক্যাডেটরা ধারবাহিকভাবে এমন গৌরবময় ফলাফল অর্জন করে আসছে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

এমন চমকপ্রদ ফলাফলের জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো. মিজানুর রহমান কলেজটির শিক্ষক, ক্যাডেট ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সময়ের কাজ সময়ে সমাপন করবার জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম। ক্যাডেটদের একাগ্রতা, শিক্ষকদের নিষ্ঠা এবং পাঠ্যপুস্তক পংক্তি ধরে ধরে পড়ানোর কারণেই ক্যাডেটরা এমন ফলাফল করতে পেরেছে।

ads

তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ তৈরি করতে পারলে যেকোনো প্রতিষ্ঠানই এমন উৎকর্ষমণ্ডিত ফলাফল করতে পারে। ভবিষ্যতেও কুমিল্লা ক্যাডেট কলেজের ক্যাডেটরা এমন আশা জাগানিয়া ফলাফল করবে বলে তিনি মনে করেন।

এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম।

ads

তিনি আরও বলেন, এ বছর মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের ৮৮ দশমিক ০১, মানবিকে ৪৬ দশমিক ৭৭ এবং বানিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ।

ad

পাঠকের মতামত