57931

আলিয়া মাদরাসাগুলো দ্বীনি শিক্ষায় সঠিক ভূমিকা রাখছে : কুমিল্লায় আলজেরিয়ার রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক: আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি বলেছেন, বাংলাদেশে আলিয়া মাদরাসাগুলো দ্বীনি শিক্ষা কার্যক্রমে সঠিক ও অগ্রগণ্য ভূমিকা রাখছে। আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। আলজেরিয়া এবং বাংলাদেশের মধ্যে দৃঢ় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বন্ধনও রয়েছে।

শুক্রবার (২ মে) কুমিল্লা নগরীর চকবাজারে অবস্থিত ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

ads

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলাম, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ, মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও কর্ণফুলী সীপ বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এম. এ রশিদ, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার দাতা সদস্য রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল-ক্বাদেরী, কুমিল্লা কান্দিরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব ইব্রাহীম আল কাদেরী, সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. মনিরুল হক চৌধুরীর প্রতিনিধি মো. আবুল বাশার, স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম, অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজী প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত