57859

কুমিল্লায় ৫৯ লক্ষ টাকার আতশবাজি আটক করেছে বিজিবি

নিউজ ডেস্ক: সীমান্তবর্তী এলাকা থেকে ৫৯ লক্ষ টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শনিবার (২৬ এপ্রিল) ভোরে সদর দক্ষিণ উপজেলার আওতাধীন বিবির বাজার বিওপির অধীনস্থ কটকবাজার পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার সময় চাঁনপুর থেকে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ২,৯৮,২০০ পিস আতশবাজি আটক করে। যার বর্তমান বাজার মূল্য ৫৯ লক্ষ ৬৪ হাজার টাকা।

ads

আইনগত নিয়ম মেনে জব্দকৃত বাজিগুলো সংশ্লিষ্ট বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।এই সময় কুমিল্লা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানান, আমরা সীমান্তে অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান রোধে নিরলসভাবে কাজ করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত