লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ৩ আয়োজিত কুমিল্লা এবং চাঁদপুর জেলার ত্রাণ বিতরণ
নিউজ ডেস্ক: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ৩ এবং লায়ন্স ক্লাবইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে কুমিল্লা এবং চাঁদপুর জেলার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণবিতরণ করা হয়েছে। লায়ন্স জেলা গভর্নর সাব্বির এম সায়েমেরনেতৃত্বে এই ত্রাণ বিতরণের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেনপিজিডি ফোরামের চেয়ারম্যান ডক্টর সিরাজুল হক চৌধুরী,এলসিএইএফ কমিটি চেয়ারপারসন পিজিডি শামসুল আলমখোকন, ক্যাবিনেট সেক্রেটারি হারুন উর রশিদ, কেবিনেট ট্রেজারার মো: শহিদুল ইসলাম, আরসি নদিরা বেগম, মল্লিকা, আরসি আব্দুল্লাহখালেদ, আরসি সাকি কাউসার, লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীরপ্রেসিডেন্ট আরসি খোরশেদ আলম বাবুল, আরসি আবুল বাশারমিন্টু, আরসি মাহাবুবুল হুদা, আরসি আরিফুল ইসলাম প্রমুখ। বুধবার (১১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চাঁদপুরের হাজিগঞ্জ এবং ফরিদগঞ্জ উপজেলার দুই ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রধান অতিথিক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, তেল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীসহ গৃহ-সংস্কার উপকরণ তুলে দেন। তিনি এলাকার বিত্তবানদেরকেবন্যা দুর্গতদের জন্য সহায্যর হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান।










