55194

বরুড়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‍্যালি

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় ৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) নু-এমং মারমা মং এর নেতৃত্বে বিজয় র‍্যালি বের হয়ে বরুড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

ads

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আহমেদ হাসান, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, বরুড়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাসিমা আক্তার, বরুড়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডা এর সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত