কুমিল্লায় ৮৫ কেজি গাঁজাসহ আটক ২
ডেস্ক রিপোর্ট: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন মিরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা।
আটককৃতরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রামচন্দ্রপুর গ্রামের তোফাজ্জল হোসেন এর ছেলে মোঃ মিনারুল ইসলাম (৩১) ও জয়পুরহাট জেলার জয়পুরহাট থানার হিচমী দক্ষিণপাড়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন এর ছেলে মোঃ সাফিরুল ইসলাম (৩৪)। এ সময় ৮৫ কেজি গাঁজা ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার গাড়ি জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান আজ মঙ্গলবার (২০ আগস্ট বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।










