50894

এক যুগ পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ এক এক যুগেরও বেশি সময় পর রোববার সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। নতুন রাষ্ট্রদূত হিসেবে ফয়সাল আল-মুজফেলকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে ২০১২ সালে দেশটিতে বন্ধ হয়ে গিয়েছিল সৌদি দূতাবাস। এক যুগেরও বেশি সময় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার পর এ বছরের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় নিজেদের দূতাবাস চালু করে সৌদি আরব।

ads

এর আগে সিরিয়া গত বছর সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের দূতাবাস চালু করেছিল। ডিসেম্বরে তারা নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে- রিয়াদ-দামেস্ক সম্পর্ক পুনঃস্থাপন।

খবরে আরো বলা হয়েছে, দেশটির ক্ষমতাসীর বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে প্রায় এক বছর আন্দোলন-বিক্ষোভ করে গণতন্ত্রপন্থী নেতারা। কিন্তু তাদের কঠোরভাবে দমন করে বাশার সরকার। এর পরপরই ২০১২ সালের মার্চ মাসে সৌদি আরব দামেস্কে তার দূতাবাস বন্ধ করে দেয়।

ads

এরপর গত মাসে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সিরিয়া সফর করেছিলেন। এর কয়েকদিন আগেই সৌদি সফর করেছিলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ।

ad

পাঠকের মতামত