রাশিয়া-ইউক্রেন আলোচনায় মধ্যস্থতা করতে চায় বুলগেরিয়া
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনায় মধ্যস্থতা করার জন্য বুলগেরিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রুমেন রাদেভ।
শুক্রবার তিনি এই আগ্রহ প্রকাশ করেন। খবর বিবিসির।
রুমেন রাদেভ বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনায় মধ্যস্থতার জন্য প্রস্তুত আছে তার দেশ। বুলগেরিয়াতেই সে আলোচনা হওয়া সম্ভব। তবে এ জন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, ‘এ ধরনের আলোচনার জন্য বুলগেরিয়া একটি নির্ভরযোগ্য জায়গা হতে পারে। তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজটি করতে হবে।’
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
এ পর্যন্ত বেলারুশে তিন দফা বৈঠক করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তুরস্কের আন্তালিয়ায়ও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকও হয়েছে। তবে উল্লেখযোগ্য কোনো সমাধান এখনও আসেনি এসব বৈঠক থেকে।










