19041

বুড়িচংয়ের সাদকপুরে খাজা আজমিরী স্মরণে ৪র্থ বার্ষিক ওরুছ ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত

বুড়িচং প্রতিনিধি: বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হযরত খাজা আজমিরী রহঃ স্বরণে ৪র্থ বার্ষিক ওরুছে খাজা গরীবে নেওয়াজ রহঃ ও সুন্নী সম্মেলন -২০২১ গতকাল ১২ মার্চ, শুক্রবার বিশিষ্ট ব্যবসায়ি মোঃ সাজেদুল হক সাদেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ওরুছ ও সম্মেলনের প্রধান অতিথি বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার বিশেষ কাজে ঢাকা থাকায় উপস্থিত থাকতে পারেনি।

ads

প্রধান বক্তা ছিলেন , আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোঃ ফজলুল হক, ঢাকা।

বিশেষ অতিথি ছিলেন, বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও আহলে সুন্নাত ওয়াল জমা’আত, বুড়িচং উপজেলা শাখার আহবায়ক মাওলানা মুফতি আবুল হোছাইন আলকাদরী, ব্রাহ্মণবাড়িয়া জেলার আদমপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মাওলানা যোবায়ের আহমদ ফাতেহী বিন হোসাইনী, মাওলানা মোঃ আমির হোসেন আলকাদরী ও মাওলানা মোঃ আমিনুল ইসলাম।

ads

বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও পীরযাত্রাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক ও আহলে সুন্নাত ওয়াল জমা’আত উপজেলা সদস্য সচিব সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ছাত্রলীগ বুড়িচং উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ বাছির খান, মাওলানা মোঃ সালাউদ্দিন মামুন ফারুকী।

নাগাইশ গাউছিয়া দরবার শরীফের খলিফা মোঃ কামরুল ইসলাম শিবলীর আয়োজনে ও আলহাজ্ব এম এ বারী চৌধুরী,শাহ আলম ওয়াছকুরুনী, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, নাজিমউদ্দীন মুন্সী, রিয়াদ, আলাউদ্দিন, নাছির ও রবিউলসহ গ্রামবাসির সহযোগিতায় অনুষ্ঠিত ওরুছ ও সম্মেলনে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনাসহ স্থানীয় বিভিন্ন দরবার শরীফের ভক্ত, তরিকতপন্থী- সুন্নি মুসলমানগন উপস্থিত ছিলেন।

মধ্য রাতে মিলাদ – কিয়াম, মুনাজাত ও তাবারুক বিতরনের মধ্যদিয়ে ওরুছ ও সম্মেলনের কাজ সমাপ্ত হয়।

ad

পাঠকের মতামত