7357

কুমিল্লা জেলা ছাত্রলীগের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস বিতরণ

মাইনুল হক: করোনাভাইরাসের বিস্তার রোধ ও মানুষকে সচেতন করার লক্ষ্যে রাস্তায় নেমেছে কুমিল্লা জেলা ছাত্রলীগ। কুমিল্লা মহানগরীর বিভিন্ন অলিতে-গলিতে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও সচেতনতামূলক লিফলেট প্রচার করছে সংগঠনটি। আজ বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা মহানগরীর পূবালী চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা ছাত্রলীগ সভাপতি আবু তৈয়ব অপির নেতৃত্বে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাভস ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়৷

এ সময় কুমিল্লা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল হোসাইন মানছুর, যুগ্ম সাধারণ সম্পাদক এম রুবেল হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক আজিম চৌধুরী, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আশিক চৌধুরী, আবদুল আজিজ, নাজমুল হাসান ডিপু, গোলাম রাব্বি সহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

ads
ad

পাঠকের মতামত