7258

কুমিল্লায় ভোক্তা অ‌ধিকারের অ‌ভিযানে ১২ প্র‌তিষ্ঠানকে জ‌রিমানা

নিজস্ব প্রতিবেদক: কু‌মিল্লার সদর দ‌ক্ষিণ উপ‌জেলার চৌয়ারা ও সোয়াগাজী বাজা‌রে নিত্য-প্র‌য়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্র‌ণে অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে। আজ রবিবার (২২ মার্চ) দুপুরে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জনাব মিয়া মোহাম্মদ কিয়ামউ‌দ্দিন কর্তৃক ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট প‌রিচালনা ক‌রে (মূল্য তা‌লিকা প্রদর্শন না ক‌রে, অ‌তি‌রিক্ত দা‌মে পেঁয়াজ ও চাউল বি‌ক্রির অ‌ভি‌যো‌গে) ৮ প্র‌তিষ্ঠান‌কে ৮৫,০০০ টাকা জ‌রিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম কর্তৃক তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা ক‌রে একই অ‌ভি‌যো‌গে ৪ প্র‌তিষ্ঠান‌কে ২০,০০০ টাকা জ‌রিমানা করা হয়। সদর দ‌ক্ষিণ ম‌ডেল থানা পু‌লি‌শের এক‌টি টিম ও স্থানীয় বাজার ব্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ এ কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

ads
ad

পাঠকের মতামত