কুমিল্লা ১০ বিজিবি’র অভিযানে ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্যসহ আটক-৩
প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর মাদক বিরোধী বিশেষ টহল দল কর্তৃক অধীনস্থ নোয়াপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ফেনী জেলার ফুলগাজী উপজেলাধীন সীমান্ত পিলার ২১৩৩/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “বদরপুর” নামক স্থান হতে ০৪ টি ইয়াবা ট্যাবলেটসহ (১,২০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ রুবেল (২৬), পিতা-মৃত আবুল কালাম, গ্রাম-কমুয়া, পোষ্ট-নতুন মুন্সিরহাট, থানা- ফুলগাজী, জেলা- ফেনী’কে আটক করে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর একটি অভিযানে মাদক বিরোধী বিশেষ টহল দল কর্তৃক বৌয়ারা বাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮৫/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “রামধনপুর” নামক স্থান হতে ২০ বোতল ফেন্সিডিল (৮,০০০/-) এবং ৫০ টি ইয়াবা ট্যাবলেটসহ (১৫,০০০/-) ০২ জন মাদক চোরাকারবারী (১) মোঃ ইব্রাহিম মিয়া (২৬), পিতা-মোঃ দুলাল মিয়া, গ্রাম-রাজ মঙ্গলপুর, পোষ্ট-বিবির বাজার এবং (২) মোঃ মেহেদী হাসান রবিন (২২), পিতা-মোঃ হোসেন মিয়া, গ্রাম-বালুতুফা, পোষ্ট-দৌলতপুর উভয়ের থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা’দ্বয়কে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২৮০ বোতল ফেন্সিডিল (১,১২,০০০/-), ০১ কেজি গাঁজা (৩,৫০০/-), ২০ বোতল স্কাফ সিরাপ (৮,০০০/-), ১০ টি ক্যান বিয়ার (২,৫০০/-) এবং ২০০০ টি ইয়াবা ট্যাবলেট (৬,০০,০০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭,৫০,২০০/- (সাত লক্ষ পঞ্চাশ হাজার দুইশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে৷
কুমিল্লাা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন৷










