কুমিল্লায় ৮২ বছর পর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: ১৯৩৮ সালের মে মাসে কুমিল্লায় সারা ভারত কৃষক সভার তৃতীয় সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮২ বছর পর আগামী ১২-১৩ মার্চ কুমিল্লা টাউন হল ময়দানে এ দেশের গ্রামীন মজুরদের সংগঠন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির দশম জাতীয় সম্মেলন কুমিল্লা টাউন হল ময়দানে অনুষ্ঠিত হবে।
তারা জানান, কুমিল্লার কমিউনিস্টরা এ নিয়ে খুবই উৎসাহিত। কিন্তু আমাদের সংখ্যা কম। আর্থিক সামর্থ্য সীমিত। এই সীমিত সামর্থ্য নিয়ে আমরা ক্ষেতমজুর সমিতির জাতীয় সম্মেলনকে ঐতিহাসিক সম্মেলনে পরিণত করতে চাই। এ ক্ষেত্রে কুমিল্লাবাসীর আকুন্ঠ নৈতিক ও আর্থিক সমর্থন আমাদের প্রয়োজন। সম্মেলনে সারাদেশ থেকে ১০ হাজার গ্রামীন মজুর উপস্থিত হবেন। সম্মেলনে ভারত, পাকিস্তান, নেপালের সাতজন ক্ষেতমজুর নেতা অংশ নিবেন। আমরা কুমিল্লাবাসীর কাছে সম্মেলন সফল করতে সাধ্যানুযায়ি আর্থিক সহযোগিতা প্রত্যাশী।
আমরা কুমিল্লাবাসীকে আহ্বান জানাই আগামী ১২ মার্চ, বৃহস্পতিবার, দুপুর ২টায় কুমিল্লা টাউন হল ময়দানে উপস্থিত হয়ে সম্মেলনের উদ্বোধনী সমাবেশকে সাফল্যমন্ডিত করবেন৷










