6301

প্রেমের টানে লক্ষ্মীপুরে ইতালির তরুণী, নতুন নাম খাদিজা

নিউজ ডেস্ক: গত বছর প্রেমের টানে আমেরিকার এক তরুণী লক্ষ্মীপুরে ছুটে এসেছিলেন। এবার লক্ষ্মীপুরের এক যুবকের প্রেমে সাড়া দিয়ে ইতালি থেকে ছুটে আসলেন এক তরুণী (১৯)। ওই তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার নতুন নাম রাখা হয়েছে খাদিজা বেগম। প্রেমিক ইকবাল হোসেনকে (২৭) বিয়ে করে ভালোবাসার ঘর বেঁধেছেন খাদিজা।

ads

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রায়পুরের বাসিন্দা প্রেমিক ইকবাল ও খাদিজার ইসলামি রীতিতে বিয়ে হয়। রায়পুর উপজেলার নতুন বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে তাদের বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে খাদিজাকে দেখতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে ইকবালের বাড়িতে। সন্ধ্যায় এই দম্পতি মধু চন্দ্রিমার উদ্দেশ্যে বাড়ি থেকে কক্সবাজার রওয়ানা হন। সেখান থেকে তারা মধু চন্দ্রিমার জন্য মালয়েশিয়ায় যাওয়ার কথা রয়েছে।
ইকবাল উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের ওসমান আলী পাটোয়ারী বাড়ির আক্তার হোসেনের ছেলে। ইকবালের মোবাইল ফোন বন্ধ থাকায় ওই তরুণীর আগের নাম জানা সম্ভব হয়নি। ইকবালের বাবাও পুত্রবধূর আগের নাম জানাতে পারেননি।
ইকবালের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে ইকবাল ইতালিতে গিয়ে ওই তরুণীদের একটি কোম্পানিতে চাকরি করেন। সে সুবাদে তার সঙ্গে ইকবালের পরিচয় ও প্রেম হয়। এরপর প্রায় ২ বছর আগে ইকবাল বাংলাদেশে চলে আসেন। পরে ওই তরুণী মোবাইল ফোন ও ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক অব্যাহত রাখেন। এদিকে কাগজপত্রের কিছু সমস্যার কারণে ইকবাল ফের ইতালিতে যেতে পারছিলেন না। তাই বৃহস্পতিবার রাতে ওই তরুণী রায়পুরে ইকবালের গ্রামের বাড়িতে আসলে ইসলামি শরিয়াহ মোতাবেক তাদের দুজনের বিয়ে দেয়া হয়। এর আগে ওই তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করে খাদিজা আক্তার নাম গ্রহণ করেন। ভাষাগত কিছু সমস্যা থাকলেও বাঙালি নারীর মতোই স্বাভাবিকভাবে সব কাজ করছেন খাদিজা। পরছেন বাঙালি পোশাকও।

ads
ad

পাঠকের মতামত