6185

বরুড়া পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আলী আজ্জমের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: পৌর বিএনপির সভাপতি, বি,আর, ডিবির সাবেক চেয়ারম্যান, তলাগ্রাম উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, সাবেক সভাপতি আলহাজ্ব আলী আজ্জম’র জানাজার নামাজ শেষে অর্জুনতলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হাজার হাজার ধর্মপ্রান মুসলমান জানাজার নামাজে শরীক হন। মৃত্যুকালে ৭ ছেলে ১ মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ads

জানাজার নামাজে সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, মাহবুবুর রহমান ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌরসভার মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিনগ্, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

ইমামতি করেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা মুফতি ইয়াছিন ফারুকী৷

ads

মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া দরবার শরীফের পীর মাওলানা আবদুল বারী।

ad

পাঠকের মতামত