6171

ভারত সফরের দ্বিতীয় দিনে দিল্লির হায়দরাবাদ হাউসে মোদী-ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক শুরু

নিউজ ডেস্কঃ দুদিনের ভারত সফরে স্ত্রী মেলানিয়া ও কন্যা ইভাঙ্কাকে নিয়ে গতকালই ভারতে পৌঁছেছেন ট্রাম্প এবং এসেই চলে গেছেন আহমেদাবাদে অবস্থিত পৃথিবীর সবথেকে বড় মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করতে। ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে এই অনুষ্ঠানের নাম করা হয়েছিল নমস্তে ট্রাম্প। এসেই তিনি ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ক্রিকেট টিম এবং মোদীর প্রশংসাই পঞ্চমুখ।

ট্রাম্পের ভারত সফরের কয়েক ঘণ্টায় মধ্যেই উজ্জল হয়ে উঠলো বাঙালি নাম। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ ও নন্দলাল বসু। এরপর মহানৈশভোজের দ্বারা তাঁকে সম্মানিত করা হয় এবং শেষ হয় ভারত সফরের প্রথম দিন।

ads

ভারত সফরের দ্বিতীয় দিন ট্রাম্প পৌঁছলেন দিল্লির হায়দরাবাদ হাউসে। দ্বিতীয় দিনেও তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শুরু করেছেন তিনি।

ads
ad

পাঠকের মতামত