বুড়িচংয়ে ইয়াবাসহ এক ভারতীয় নাগরিক আটক
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং থানা পুলিশ শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিন গ্রাম এলাকায় অভিযান চালিয় ১ হাজার ৫শত ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করছে।
পুলিশ জানায়, বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোঃ মাজাম্মেল হক পিপিএমএর নির্দেশ শুক্রবার দুপুরে বুড়িচং থানার এস আই নন্দন চদ্র সরকার কুমিল্লা-বাগড়া সড়কের বুড়িচং উপজেলার দক্ষিনগ্রাম দক্ষিন চৌমুহনী মােড় এলাকায় অভিযান চালিয়ে জয়দুল হাসন (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করে। এসময় আটককৃতের কাছ থেকে ১ হাজার ৫ শত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটকৃত জয়দুল হাসান ভারতের ত্রিপুরা রাজ্যের সানামুড়া কলমচুরা থানাধীন বধ্য বক্সনগর এলাকার আব্দুস ছােবহানের ছেলে।
বুড়িচং থানা অফিসার ইনচার্জ সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে এবং অবৈধ অনুপ্রবেশের দায় পৃথক পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।










