কুমিল্লায় বন্দুক যুদ্ধে দুই ডাকাত নিহত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে দুই ডাকাত সদস্য নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তিন পুলিশ সদস্য। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটায় জেলার সদর উপজেলার লোহারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটায় সদর উপজেলার লোহারপুল এলাকায় একদল সশস্ত্র ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও কোতয়ালী থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এলোপাতারি গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এসময় ডাকাত দলের দুই সদস্য ইমন (৪০) ও জাহাঙ্গীর (২৮) নামে দুই ডাকাত গুলিবিদ্ধ ও পুলিশের এসআই শাহীন কাদির, এএসআই জহিরুল ও কন্সটেবল মোল্লা আব্দুস সবুর নামে তিন পুলিশ সদস্য আহত হয়।
পরে পুলিশ আহত ডাকাত সদস্যদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি সচল এলজি, পাচঁ রাউন্ড ফায়ারকৃত গুলির খোশা, দুইটি রামদা, একটি ছুরি ও একটি তালা ভাঙ্গার কার্টার উদ্ধার করা হয়।










