5966

লাকসামে ৩ সন্তানের জননী ধর্ষিত: ধর্ষক আটক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলার পূর্ব লাকসাম (নরপাটি) ইউপির দিঘিরপাড় গ্রামের আনু মিয়া দরবেশের বাড়িতে গত রাত ২টার দিকে স্থানীয় এক চা দোকানদারের স্ত্রী ৩ সন্তানের জননী ধর্ষনের ঘটনায় এলাকার জনমনে তোলপাড় চলছে। রবিবার সকালে ভিক্টিমের অভিযোগের প্রেক্ষিতে লাকসাম থানা পুলিশ ধর্ষক মাসুদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ২টার দিকে পাশ্বর্তী বাড়ির মাসুদুর রহমান নামে এক সন্ত্রাসী ধারালো বড় চাপাতি নিয়ে পিছনের দরজা ভেঙ্গে ঐ গৃহবধু ৩ সন্তানের জননীর বসত ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ভয় দেখিয়ে ধর্ষন করে। ঐ গৃহবধুর আত্মচিৎকারে পাশের রুমে ঘুমে থাকা এক প্রতিবন্ধী যুবক উঠে চিৎকার দিলে ধর্ষক মাসুদ তাৎক্ষণিক পালিয়ে গেলেও অভিযোগের সূত্র ধরে পরদিন লাকসাম থানা পুলিশের হাতে ঐ ধর্ষক আটক হন।
সকালে এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় নের্তৃবৃন্দ ঐ গৃহবধুর স্বামীকে লাকসাম থানায় পাঠায়। এ ব্যাপারে লাকসাম থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ads
ad

পাঠকের মতামত