কুমিল্লায় র্যাবের হাতে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নিউজ ডেস্ক: বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ধনমুড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন মাহাবুব (৩৯), পিতা- মোঃ আব্দুল হামিদ, সাং- পূর্ব ধনমুড়ি, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার নিকট থেকে ৬০০ (ছয়শ) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১,১৭,৪৫০/- (এক লক্ষ সতের হাজার চারশত পঞ্চাশ) টাকা ও ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুস সাকিব জানিয়েছেন উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










